কপিলমুনিতে হরিণের মাংস ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কপিলমুনি জনতা ব্যাংকের পিছনের গলিতে অবস্থিত নোয়াকাটি গ্রামের মৃত আফছার সরদারের ছেলে সবুর সরদার (৬০)’ কে তার নিজ চায়ের দোকান থেকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
এছাড়া একই রাতে কপিলমুনি বাজার মোটর সাইকেল স্ট্যান্ড থেকে যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের মৃত তৈয়বুর মোল্লার ছেলে ইলিয়াস মোল্লাকে ৯ কেজি হরিণের মাংসসহ আটক করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।
খুলনা গেজেট/এনএম

