খুলনা গেজেটের বর্ষপূতিতে বটিয়াঘাটায় কেক কাটা ও আলোচনা সভা

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা গেজেটের ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে বটিয়াঘাটায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘খুলনা গেজেট’ পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা গেজেটের বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।

দক্ষিণ বটিয়াঘাটা প্রতিনিধি তুরান হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মো. সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, সমবায় কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও পুলিশ প্রতিনিধি বটিয়াঘাটা থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকর।

এছাড়াও বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক এস এম এ ভূট্টো, মনিরুজ্জামান মনি, সোহরব মুন্সী, আরিফুজ্জামান দুলু, গাজী তরিকুল ইসলাম, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, আকতারুল ইসলাম, পরাগ গাইন, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, চিরঞ্জিত মল্লিক, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুর গফুর, সমাজ সেবক কুমারেশ গাইন, নিপা মন্ডল, অরন্যা লস্কর, সুনিত মন্ডল, অভ্র মন্ডলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পত্রিকার সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু মুসা। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে ২য় বর্ষে পদার্পণের কেক কাটা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন