খুলনা গেজেট হবে খুলনার গণমানুষের প্রাণের পত্রিকা

নিজস্ব প্রতিবেদক

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পথচলার এক বছর পূর্ণ করেছে দৈনিক খুলনা গেজেট। ২০২০ সালে অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরুর পর ২০২৫ সালের ২৭ আগস্ট দৈনিক মুদ্রিত পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে খুলনা গেজেট।

আজ বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বেলা ১১ টায় নিজ কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার চর্চা করে আসছে খুলনা গেজেট। আগামীতে এটা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন