নগরীতে অজ্ঞাতনামা যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দৌলতপুর থানার কার্তিককুল এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় একটি সূত্র জানায়, সন্ধ্যায় কার্তিককুলের নাসিরের ঘেরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে তারা মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সূত্রটি আরও জানায়, গত চারদিন আগে বাগেরহাট জেলার মোংলার মনিরুল ইসলাম রনি নামের এক যুবক তার মামা বাড়িতে বেড়াতে আসে। তিনদিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরেরদিন তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। লাশের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে রনির বলে শনাক্ত করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর জাকিয়া সুলতানা বলেন, মরদেহটি বিকৃত থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোরাদুল ইসলামের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটির সংযোগ বারবার বিচ্ছিন্ন করে দেয়। খুলনা গেজেট/এএজে
[featured_news]




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন