ইসমাইল হত্যা মামলায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

সদর থানার টুটপাড়া এলাকার আলোচিত ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ফারদিন খানকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার বিকেল ৪টার দিকে তাকে টুটপাড়া মেইনরোড থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ মো. রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে।

এ সময়ে তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি শটগানের গুলি, বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড ও বি কোম্পানির লোগো সম্বলিত ৫টি গেঞ্জি উদ্ধার করা হয়।

 

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন