আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদ দেখা কমিটির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডশেন। এদিন সরকারি ছুটি থাকবে। তবে সবাই এই ছুটি ভোগ করতে পারবেন না।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে।
শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। ফলে এদিন সরকারি ছুটি থাকবে। তবে সবাই এই ছুটি ভোগের সুযোগ পাবেন না। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে না।
ছুটির আওতার বাইরে থাকা জরুরি সেবাসমূহ:
স্বাস্থ্য ও চিকিৎসা: হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং সংশ্লিষ্ট কর্মী।
জরুরি ও নিরাপত্তা সেবা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
পাবলিক ইউটিলিটি: বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান।
যোগাযোগ ও পরিবহন: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে ও গণপরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত যানবাহন।
অন্যদিকে, সাধারণ ছুটির দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা কিংবা নির্দিষ্ট সূচীতে পরিচালনার বিষয় নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আদালতের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
খুলনা গেজেট/এএজে

