খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবারের প্রতিবেদনে (১৭ আগস্ট) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যুর খবর জানানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত খুলনা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এমএম

