বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া। তিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। দীর্ঘ লড়াইয়ে বিএনপি যেভাবে একটি সম্পূর্ণ দল হয়ে উঠেছে, তার প্রধান কারিগর ছিলেন তিনি। তার আর্দশকে ধারণ করে, তার আত্মার মাগফেরাত কামনা করছি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্টায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি কখনো নত হননি। নেত্রীর ত্যাগ ও আপসহীনতার কারণে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসেছে। খালেদা জিয়াকে আমাদের ধারণ করতে হবে।
খুলনা গেজেট/এনএম

