সাতক্ষীরার আশাশুনিতে মো. আবুল কালাম সরদার (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের আগোদাড়ি গ্রামের নুর ইসলামের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
পুলিশ জানায়, ভিকটিম আবুল কালাম সরদার গত ২/৩ দিন পূর্বে বাড়ি থেকে কোথাও চলে যায় পরবর্তীতে সোমবার সকালে আগরদারি গ্রামের নুর ইসলামের বাড়ির বসত ঘরের পাশে তার মরদেহ পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

