স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।’
তিনি বলেছেন, ‘বিভিন্ন দল প্রতিযোগিতা করছে জুলাইয়ের কৃতিত্ব নেয়ার জন্য। আর বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার সংবিধানের দীর্ঘ মেয়াদী সংশোধন করতে চায়। যাতে বারবার এটা নিয়ে জটিলতা তৈরি না হয়। কারণ জুলাই বারবার আসে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক। আমারা সংসদের ভেতরে বাইরে বাহাস করবো, তর্ক করবো কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক।’
খুলনা গেজেট/এনএম

