‘জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রকে গড়ে তোলা হবে’

গেজেট প্রতিবেদন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর আজকের এই দিনে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তাই শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন।’

এসময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে।’

এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ‘জুলাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন