গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামের এক নারী (৩৫) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরও বলেন, নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন