বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পু

গেজেট প্রতিবেদন

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রবিবার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলায় ওঠেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। ওই বছরের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে বঙ্গভবন ছাড়ছেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী ও নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকেল ৫টার দিকে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন