কপোতাক্ষ নদে উজান থেকে আসা কচুরিপানা ও শেওলা জমে জোয়ার ভাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নদের স্রোত কমে যাওয়ায় দিন দিন পলি জমে ভরাট হচ্ছে এর তলদেশ। ফলে নদের তীরবর্তী যশোর এবং সাতক্ষীরা জেলার কয়েকটি উপজেলায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। এদিকে এর প্রভাবে ইতিমধ্যে পাটকেলঘাটা বলফিল্ড সড়ক তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ’ পরিবারসহ ব্যবসা প্রতিষ্ঠান।

