চুয়াডাঙ্গায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষিজমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়া এলাকার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হাসেম মণ্ডল উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ কৃষিজমিতে সার প্রয়োগের জন্য বাড়ি থেকে বের হন হাসেম মণ্ডল। তবে দিন শেষে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে যে ধরনের ক্ষতচিহ্ন দেখা গেছে, তা কোনো বন্য প্রাণী, বিশেষ করে শেয়ালের আক্রমণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল প্রাথমিক পর্যবেক্ষণ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন