যশোরের অভয়নগরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রঈস উদ্দিনকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে নওয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের রেলক্রসিং জিপসাম পয়েন্টে একটি বেঞ্চে বসে ছিলেন তিনি। এ সময় হঠাৎ ৪/৫ জন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয় লোকজনের চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে। তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এএজে

