সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

৩ মামলায় শিল্পী মমতাজের জামিন

গেজেট প্রতিবেদন

দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছেন হাইকোর্ট।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন