সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

মক্কা জাদুঘরে কোরআনের দুর্লভ পাণ্ডুলিপি প্রদর্শনী

গেজেট প্রতিবেদন

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘর এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের ইতিহাস ও ঐতিহ্যের নানা দুর্লভ নিদর্শন। এই সংগ্রহের অন্যতম প্রধান আকর্ষণ হলো ১৯০৬ সালে রাশিয়ার কাজানে মুদ্রিত পবিত্র কোরআনের একটি অত্যন্ত প্রাচীন ও দুর্লভ কপি।

প্রদর্শনীতে থাকা এই কোরআনটিতে বিভিন্ন ধরনের পান্ডিত্যপূর্ণ ব্যাখ্যা এবং মার্জিন নোট বা টিকা যুক্ত করা হয়েছে। যা মূলত যুগের পর যুগ ধরে কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা ও অর্থ অনুধাবনে আলেম ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমের এক অনন্য দলিল হিসেবে টিকে আছে।

আধুনিক ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই জাদুঘরটি পবিত্র কোরআনের লেখা ও মুদ্রণের গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোকে দর্শকদের সামনে তুলে ধরেছে। জাদুঘরটিতে এমন অনেক দুর্লভ শিল্পকর্ম, পাণ্ডুলিপি ও কোরআনের কপি রয়েছে, যা কোরআনের নাজিল হওয়ার সময় থেকে শুরু করে এর সংকলন, সংরক্ষণ এবং বিভিন্ন যুগে মুদ্রণের বিবর্তিত ইতিহাস সম্পর্কে এক বিশদ ধারণা দেয়।

সৌদি আরবের মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট বর্তমানে অন্যতম প্রধান একটি সাংস্কৃতিক গন্তব্য হয়ে উঠেছে। পবিত্র কোরআনের ইতিহাস নিয়ে আগ্রহী দর্শনার্থীদের জন্য এই জাদুঘরটি শিক্ষামূলক এবং জ্ঞানসমৃদ্ধ এক দারুণ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে।

সূত্র : আরব নিউজ

খুলনা গেজেট/রুএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন