শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সীমান্তে ইতোমধ্যে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সীমান্তে ইতোমধ্যে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (১২ জুন) কলকাতার কাছে নিউটাউনে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে শুভেন্দু এ কথা জানান।

এ সময় ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানো তথা ‘পুশইন’ ইস্যুতে এক প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘এ ব্যাপারে আমি কোনও উত্তর দেব না।’

শুভেন্দু বলেন, ‘একটি বাইরের দেশের সংসদে কোন বিষয় উত্থাপন করা হবে, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোনও উত্তর দেবো না। যদি আনে তবে তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র নীতি রয়েছে। তাছাড়া বাংলাদেশ সীমান্ত শুধু মাত্র পশ্চিমবঙ্গের সাথে নয়, পাঁচটা রাজ্যের সাথে রয়েছে। এ ব্যাপারে দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয়, তারা মন্তব্য করবেন।’

এ সময় সীমান্তে বিএসএফের হাতে জমি হস্তান্তর নিয়ে প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, ‘প্রতিদিন বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যেই আমরা ১০০ কিলোমিটারের মতো জমি বিএসএফের হাতে হস্তান্তর করেছি। উত্তরবঙ্গের চিকেন নেকের মতো কিছু জায়গা আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ হচ্ছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করব। কারণ এটা দেশের সুরক্ষার বিষয়।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন