২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি এবং টেলিযোগাযোগ খাতের উন্নতির জন্য ৯০ শতাংশ মানুষের কাছে ৫জি পৌঁছে দেওয়া এবং ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
এই লক্ষ্যমাত্রার আওতায় বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার ন্যাশনাল ফাইবার ব্যাংক স্থাপনসহ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
গত চার মাসে দেশে ৪১ লাখ নতুন ফোর-জি সংযোগ এবং ৪ লাখ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হয়েছে বলেও সংসদকে জানান অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটে স্টার্টআপ খাতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় এ খাতে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই অর্থ ‘স্টার্ট-আপ তহবিল’ হিসেবে নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।
খুলনা গেজেট/এমএম

