শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবরে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনন্দন বার্তার পাশাপাশি ‘আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা’ জানিয়ে দেওয়া তার একটি মন্তব্য নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের অনেকেই তাদের শুভেচ্ছা জানালেও সবার নজর কেড়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের একটি ফেসবুক পোস্ট।
গত শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক ওয়ালে মিষ্টি জান্নাত লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”
তবে শুভেচ্ছা বার্তার পরই একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। মিষ্টি লেখেন, “এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।” কিন্তু কাকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন, সে বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি।
ফলে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই জানতে চাইছেন, ‘আরেকজন’ বলতে ঠিক কাকে বোঝাতে চেয়েছেন এই অভিনেত্রী।
এর আগে শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কন্যাসন্তান জন্মের খবর জানান শবনম বুবলী। তিনি জানান, গত ১১ মে তাদের পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান।
খুলনা গেজেট/এএজে

