মঙ্গলবার । ২রা জুন, ২০২৬ । ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

‘সবাই এখন তোমাকে ঘৃণা করে’: নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্র্রাম্প ফের তীব্র ভর্ৎসনা করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। লেবাননে হামলা চালানো অব্যাহত রাখায় নিয়ে উভয় নেতার মধ্যে ফোনালাপকালে উতপ্ত বাক্য বিনিময় হয়। এনিয়ে ইরান যুদ্ধ শুরুর পর থেকে একাধিকবার এমন ঘটনা ঘটলো। ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। ইরান যুদ্ধে শুরুর পর নিজ দেশ ও বিশ্বে চাপের মুখে পড়ায় নেতানিয়াহুর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প। লেবাননে যুদ্ধবিরতি ভেঙ্গে ইসরাইল একের পর এক হামলা চালানোয় ক্ষিপ্ত হন ট্রাম্প। কেননা এতে শান্তি চুক্তিতে বেঁকে বসেছে ইরান। ফোনকলে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেন ট্রাম্প।

একই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞও বলেন তিনি। এখবর দিয়েছে অনলাইন এক্সিওস। মার্কিন কর্মকর্তার বরাতে তৃতীয় এক সূত্র জানায়, ট্রাম্প এসময় বৈরুতে হামলা চালাতে বাঁধা প্রদান করেন। ট্রাম্প সতর্ক করে বলেন, লেবাননের রাজধানীতে আরো হামলা চালালে তা সারা বিশ্বে আরো বিচ্ছিন্ন করবে ইসরাইলকে। ট্রাম্প এসময় নেতানিয়াহুকে জেল থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন। নেতনিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে চলমান দুর্নীতি মামলাকে নির্দেশ করেন তিনি। ট্রাম্প বলেন,‘ তুমি একজন বদ্ধ উন্মাদ। আমি না থাকলে তুমি জেলে থাকতে। তোমাকে এখন সবাই ঘৃণা করে। ইসরাইলকে সবাই ঘৃণা করে এসবের জন্য।’

মেজাজ হারিয়ে ট্রাম্প জিজ্ঞাসা করেন, ‘তুমি করছোটা কি?’ ফোন কলের পূর্বে ট্রাম্পকে জানানো হয় হিজবুল্লাহ তেল আবিবে হামলা করেছে। এতে ইসরাইল আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। যদিও ট্রাম্প মনে করছেন, ইসরাইল অহেতুক যুদ্ধ উত্তেজনা বাড়িয়ে চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন