বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

আইকনিক বোলিং স্টাইলে হজে শয়তানকে পাথর ছুড়লেন ওয়াসিম আকরাম

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরামকে বলা হয় ‘সুলতান অব সুইং’। তার বোলিং স্টাইল ছিলো যেমন ব্যাটসম্যানদের জন্য প্রায় অবোধ্য তেমনি বৈচিত্র্যময়, আক্রমণাত্মক। এবার হজ করতে গিয়ে নিজের সেই আইকনিক বোলিং স্টাইল দেখালেন।

না, কোনো মাঠের খেলায় নয়। পবিত্র হজ পালন করতে গিয়েছেন ওয়াসিম। সেখানেই হজের শেষ দিনের আনুষ্ঠানিকতা হিসেবে শয়তানকে পাথর ছুড়তে হয়। নিজের সেই আইকনিক বোলিং স্টাইলে মিনায় শয়তানকে পাথর ছুড়লেন তিনি।

ইহরামের পোশাক পরেই ওয়াসিম ফিরে গেলেন পুরোনো দিনে। ছোট রান আপ নিয়ে বাঁহাত ঘুরিয়ে প্রতীকি শয়তানের স্তম্ভে পাথর ছোঁড়েন তিনি। তারপর বাঁ হাত উঁচিয়ে উদযাপন করেন। তার বোলিংয়ের ভিডিওটি ভাইরাল হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন