সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

ইউরেনিয়াম না সরানো পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধ চলবে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো ‘শেষ হয়নি’।

তিনি জানান, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করা না হবে এবং তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কাজ বাকি রয়েছে।

ইরানের পারমাণবিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আরো অনেক কাজ করা বাকি আছে।’

এমন এক সময়ে নেতানিয়াহু এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইসরাইলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত রাখতে হবে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আলজাজিরা

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন