ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে আছে তৃণমূল।
মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর- দুটি গুরুত্বপূর্ণ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক ঘাঁটি হিসেবে বিবেচিত।
এছাড়া রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও আলোচনায় রয়েছেন। আরএসএস পটভূমির এই নেতা ২০২৪ সাল থেকে রাজ্যসভার সদস্য এবং সংগঠন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সাবেক রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, যিনি তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংযোগের জন্য পরিচিত, তাকেও সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিধায়ক অগ্নিমিত্রা পাল, সাবেক রাজ্যসভার সদস্য রূপা গঙ্গোপাধ্যায় এবং বিধায়ক ড. শঙ্কর ঘোষ।
খুলনা গেজেট/এএজে

