শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

প্রাণী জবাইয়ের সময় কিবলামুখী হওয়া জরুরি?

গেজেট প্রতিবেদন

জবাই করে খাওয়া হালাল এমন প্রাণী বা মুরগি জবাই করার সময় কিবলামুখী হওয়া বা ভুলবশত বিসমিল্লাহ না বললে ওই পশুর মাংস খাওয়া জায়েজ হবে কি না?

এই বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন ফেকাহবিদরা—

কিবলামুখী হওয়া
পশু বা মুরগি জবাই করার সময় কিবলামুখী হওয়া একদম বাধ্যতামূলক বা ফরজ কোনো বিষয় নয়। তবে জবাইকারী এবং পশুকে কিবলামুখী করে রাখা মুস্তাহাব বা উত্তম কাজ।

ফতোয়ায় বিখ্যাত ফিকহ গ্রন্থ বদায়েউস সানায়েতে বলা হয়েছে, জবাই করার সময় কিবলামুখী হওয়া সওয়াবের কাজ, তবে তা না করলে জবাই অশুদ্ধ হবে না।

বিসমিল্লাহ ভুলে যাওয়া
যদি কোনো ব্যক্তি জবাই করার সময় ভুলবশত বিসমিল্লাহ বলতে ভুলে যান, তবে ওই পশু বা মুরগি হারাম হবে না। ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, ভুলে যাওয়ার কারণে জবাই করা পশুর মাংস খাওয়া বৈধ বা জায়েজ থাকে। তবে কেউ যদি জানাবুঝেও ইচ্ছা করে বিসমিল্লাহ না বলে, তবে সেই পশুর মাংস খাওয়া জায়েজ হবে না।

সাধারণ মানুষ অনেক সময় মনে করেন, কিবলামুখী হয়ে প্রাণী জবাই না করলে বা ভুলবশত দোয়া না পড়লে প্রাণী অপবিত্র হয়ে যায়, যা সঠিক নয়। তবে বিশুদ্ধ পদ্ধতিতে এবং পূর্ণ আদব বজায় রেখে জবাই করা ইসলামের শিক্ষা।

সূত্র : ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন