রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

যশোরে মাদক বিরোধী ফুটবল : ফতেপুর চ্যাম্পিয়ন

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় মাদক বিরোধী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফতেপুর ফুটবল একাদশ। বৃহস্পতিবার বিকেলে বাদেখানপুর টাইগার ক্লাবের আয়োজনে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর বিদ্যালয় মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে সুখপুকুরিয়া ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফতেপুর ফুটবল একাদশ। গত ১ ডিসেম্বর থেকে ১৬টি দল নিয়ে এ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। এর আগে টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।

টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন