রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

এবার আরব সাগরে ইরানের জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) আরব সাগরে মার্কিন নৌবাহিনী ইরান সংশ্লিষ্ট একটি জাহাজ আটক করেছে।

এক্সে এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন অর্থ মন্ত্রণালয় এম/ভি সেভান এবং আরও ১৮টি তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব জাহাজের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রোপেন ও বিউটেনসহ ইরানের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য—যার মূল্য বিলিয়ন ডলার—বিদেশি বাজারে পরিবহনের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানে ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাঠানো তার দূতদের সফর বাতিল করেন। তিনি বলেন, কোনো ফল ছাড়া বসে থেকে কথা বলার কোনো মানে নেই। তবে তিনি জানান যে যুদ্ধ তাৎক্ষণিকভাবে আবার শুরু হবে না।

ট্রাম্প আরও জানান, তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হওয়ায় তিনি এই সফর বাতিল করেন। তবে তার এই সিদ্ধান্তের কয়েক মিনিটের মধ্যেই সংশোধিত একটি প্রস্তাব আসে বলেও তিনি উল্লেখ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন