সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্টের শহরে ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনই নিহত হয়েছে। নিহতদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) ভোরে স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর একটি ‘ডোমেস্টিক ডিসটার্ব্যান্স’ বা পারিবারিক বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রিভপোর্টের পুলিশ বিভাগ।

পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার বোর্ডেলন জানান, ঘটনাটি তিনটি আলাদা স্থানে ছড়িয়ে ছিল-ওয়েস্ট ৭৯তম স্ট্রিটের দুটি বাড়ি এবং কাছের হ্যারিসন স্ট্রিটের আরেকটি এলাকায়। তিনি বলেন, হামলার পর এক ভুক্তভোগী পাশের বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। এ সময় মোট ১০ জনকে গুলি করা হয়, যার মধ্যে ৮ জন ঘটনাস্থলেই বা পরে মারা যায়। পুলিশ জানায়, হামলার পর অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে বোসিয়ার পেরোস এলাকায় গুলিবিনিময়ে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়। পুলিশ ধারণা করছে, তিনিই একমাত্র হামলাকারী।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর নিজের সন্তান বা আত্মীয় হতে পারে। তবে এই ভয়াবহ ঘটনার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

শ্রিভপোর্টের মেয়র টম আর্কেনো বলেন, ‘এটি আমাদের শহরের ইতিহাসে সম্ভবত সবচেয়ে মর্মান্তিক ঘটনা।’ পুরো শহর এখন শোকে স্তব্ধ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে এবং বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

খবর এনবিসির




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন