মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড্ড বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমাসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র ‘আবারও বোমা ফেলা শুরু করবে’-ট্রাম্পের এমন সাম্প্রতিক হুমকির বিষয়ে জানতে চাইলে খাতিবজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্ট একই বক্তব্যের মধ্যে স্ববিরোধী কথা বলেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার নয়।
খাতিবজাদে আরও বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’
সূত্র : আল-জাজিরা

