সাময়িক একটি যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনব্যাপী আলোচনা চালায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। তবে সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এরপর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা হবে কিনা সে বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ট্রাম্প বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় ফিরে আসুক বা না আসুক—তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা ফিরে আসুক বা না আসুক, আমি পরোয়া করি না। তারা যদি না-ও ফিরে আসে, তাতেও আপত্তি নেই।
খুলনা গেজেট/এনএম

