শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণ নিহত

আরব আমিরাত প্রতি‌নি‌ধি

মোহাম্মদ ইউসুফ (২৪) নামে এক প্রবাসী তরুণ গতকাল শুক্রবার সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। তার বাবার নাম মৃত বেচু মিয়া, বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মাহতাবপুরে বলে জানিয়েছেন আমিরাতের রাস আল খাইমাহ প্রবাসী সংবাদকর্মী ও নিহতের দেশের বাড়ির প্রতিবেশী মানিক হোসাইন।

ইউসুফের একই কোম্পানির সুপারভাইজার এবং দুর্ঘটনার সময় তার সাথে কর্মরত মোহাম্মদ হাসিব জানিয়েছেন, হতভাগা ইউসুফ স্থানীয় একজন আরবের নবনির্মিত গৃহে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙতে যেয়ে দেয়াল ধ্বসে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শৈশবের পিতৃ মাতৃহীন ইউসুফ মৃত্যুকালে স্ত্রী ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন