শুক্রবার । ১০ই এপ্রিল, ২০২৬ । ২৭শে চৈত্র, ১৪৩২

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিতে সহায়তা করেছে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সহায়তা করেছে ইউক্রেন। জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে জেলেনস্কি মধ্যপ্রাচ্য সফর করেন। সে সময় উপসাগরীয় দেশগুলো প্রতিদিন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। ইরান পূর্বে রাশিয়াকে যে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল, সেগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ বিশেষজ্ঞরাও ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি দেশকে শিখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর ব্যবহার করে ড্রোন প্রতিহত করা যায়। আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, কয়েকটি দেশে করেছি। আমার দৃষ্টিতে, এটি একটি সাফল্য।’

সূত্র: আল জাজিরা




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন