বুধবার । ৮ই এপ্রিল, ২০২৬ । ২৫শে চৈত্র, ১৪৩২

‘ইসরায়েলের জন্য এটা রাজনৈতিক বিপর্যয়’

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতিকে সমর্থন দেওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি এটিকে ‘রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) ইরানে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বক্তব্যে লাপিদ বলেন, ‘আমাদের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আগে দেখা যায়নি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল উপস্থিতই ছিল না।’

তিনি আরও দাবি করেন, ‘নেতানিয়াহুর অহংকার, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বহু বছর লাগবে।’

লাপিদের ভাষ্য, সামরিক বাহিনী ও সাধারণ জনগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও সরকার নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্ব পালন করেছে, জনগণও অসাধারণ ধৈর্য দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন