বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

ব্যাংক লেনদেনের নতুন সূচি জানাল বাংলাদেশ ব্যাংক

গেজেট প্রতিবেদন

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তফসিলি ব্যাংকসমূহের অফিস ও লেনদেনের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) নতুন সময় নির্ধারণ করে পরিপত্র দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে জানানো হয়, আগামীকাল রবিবার থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ ছাড়া লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বা বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগামীকাল থেকে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন