বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট নিখোঁজের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। তেহরান জানায়, শুক্রবার (৩ এপ্রিল) তাদের বাহিনীর দ্বারা ভূপাতিত করা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি এফ-৩৫ মডেলের। এ ঘটনায় নিখোঁজ পাইলটের সন্ধানে মার্কিন অভিযান চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তার এমন মন্তব্যের পর মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ব্যাপারে ইরানি গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলো সত্য বলে মনে হচ্ছে। তবে রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

এদিকে ইরানি সূত্রের বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে দিনের শুরু থেকেই মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে অন্য কাউকে উদ্ধারকৃত পাইলট হিসেবে উপস্থাপন করা হতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন