বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন: শফিকুল ইসলাম মাসুদ

গেজেট প্রতিবেদন

জাতীয় সংসদে পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। আর ৫১ ভাগ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন। অথচ রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করছে না সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৭ বছরের উন্নয়নের কথা বলে নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছে। বিগত দেড় বছর নির্বাচনের কথা বলে বিচার ও সংস্কার ভুলে গিয়েছিলাম। নখের কালি শুকাতে না শুকাতে জুলাই সনদ ভুলে গিয়েছিলাম।

তিনি আরও বলেন, রাস্তা সংস্কার না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সংশোধনের দিকে যাচ্ছি। সংশোধনের জন্য জনগণ কাজ করেনি। অ্যামেডমেন্টের জন্য শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছেলেরা এটা গ্রহণ করেনি। ১১টি সিটি করপোরেশনে প্রশাসক বদল হয়েছে। সেখানে সরকার দলীয় লোক। একটাও সরকারের বাইরে নেই। বিএনপি ৪২টা জেলা প্রশাসক বদলি করেছে। সেখানেও কি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া যেত না?




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন