মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এদিন বেলা সোয়া ১১টায় চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এদিন, সোয়া ১১ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী দুটি মামলায় রিমান্ডে আছেন। আমরা তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রোডাকশন ওয়ারেন্ট চাচ্ছি। এছাড়া মামলার পরবর্তী তারিখ চাচ্ছি সেদিন তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পরে ট্রাইব্যুনাল, প্রসিকিউশনের এ আবেদন মঞ্জুর করে আগামী ৭ এপ্রিল বেলা সাড়ে ১০ টায় তাদের হাজির করার আদেশ দেন।
উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ও মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার দেখানো আবেদন করে প্রসিকিউশন।
খুলনা গেজেট/এনএম

