শনিবার । ২৮শে মার্চ, ২০২৬ । ১৪ই চৈত্র, ১৪৩২

গোপালগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির চাপায় হেমায়েত মোল্যা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘোড়ার গাড়ির চালক আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেমায়েত মোল্যার বাড়ি কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামে। তবে ঘোড়ার গাড়ির চালকের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে পেঁয়াজ তুলে একটি ঘোড়ার গাড়িতে করে বাড়িতে ফিরছিলেন হেমায়েত মোল্যা। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেমায়েত মোল্যার মৃত্যু হয় এবং ঘোড়ার গাড়ির চালক আহত হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন জানান, “বিষয়টি শুনেছি, তবে পরিবারের সদস্যরা আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। মরদেহও হাসপাতালে নেওয়া হয়নি। আমাদের জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন