গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার বানারঝোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মল্লিক কোটালীপাড়া উপজেলার বানারঝোড় গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। বিষয়টি অন্য জমির লোকজন দেখে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কেউ আসেনি বা জানায়নি।

