গোপালগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন নিভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গোপালগঞ্জ শহরতলির লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ
গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মোল্যা গোপালগঞ্জ শহরতলির লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামের মহসিন মোল্যার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরমানিকদাহ গ্রামের চাচাতো ভাই পলু মোল্যার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে চাচাতো ভাই ইমরান মোল্যা আগুন নিভাতে ওই বাড়িতে যায়। এ সময় সে একটি লাঠি দিয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে বিদ্যুতায়ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুনে বসত ঘরের কিছু অংশ পুড়ে যেয়ে ক্ষয়ক্ষতি হয়।

