বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রাষ্ট্রীয় সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে ১৪৪৭ হিজরি সালের রমজান শেষ হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ। ফলে শুক্রবার, ২০ মার্চ হবে ঈদুল ফিতরের প্রথম দিন এবং সেই সঙ্গে শুরু হবে ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাস। খবর গালফ নিউজের।

এই ঘোষণা দেয়া হয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সতর্ক পরামর্শের ভিত্তিতে। কর্তৃপক্ষ নতুন চাঁদের উদয়, চাঁদ অস্ত যাওয়ার সময় এবং অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদের দৃশ্যমানতার হিসাব বিবেচনায় নিয়েছে-যে পদ্ধতি বিশ্বজুড়ে বহু স্বনামধন্য ইসলামী গবেষণা পরিষদের স্বীকৃত।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ইসলামী চন্দ্র পঞ্জিকার ওপর নির্ভরশীল, যেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতিতে ভিন্নতা থাকায় ঈদের তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে। অস্ট্রেলিয়াসহ অনেক দেশ এখন জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও চাঁদের দৃশ্যমানতার বৈজ্ঞানিক পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে আগাম তারিখ নির্ধারণ করে, যাতে মুসলিম সম্প্রদায় আগেভাগেই প্রস্তুতি নিতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন