মঙ্গলবার । ১৭ই মার্চ, ২০২৬ । ৩রা চৈত্র, ১৪৩২

যুদ্ধ শুরুর পর ৩৫৩০ ইসরাইলি আহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলে অন্তত ৩ হাজার ৫৩০ জন আহত হয়েছে। তাদের অনেকেই হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে ইসরাইলি বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৮৬ জন ইসরাইলি হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: আলজাজিরা

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন