বৃহস্পতিবার । ১২ই মার্চ, ২০২৬ । ২৭শে ফাল্গুন, ১৪৩২

টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারে তুলকালাম, র‍্যাবের ২ মোটরসাইকেলে আগুন

গেজেট প্রতিবেদন

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। এতে উত্তেজিত জনতা র‍্যাবের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর ইউনিয়নের নাজিরপাড়া মাঠে একটি ইফতার মহফিল থেকে তাকে গ্রেপ্তার করার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ফরিদুল আলম নাজিরপাড়া এলাকার ছিদ্দিক আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্ততারের সময় উত্তেজিত জনতা র‌্যাবের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন