ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে আনা সাইফুল ইসলাম (৪০) নামে এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার গাছুয়াবাড়ি গ্রামে। তার বাবার নাম আজিজুল হক।
ধামরাই থানার একটি মাদক মামলায় তিনি বন্দি ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস

