সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

সংসদে সরকারি দলের সংসদীয় সভা বুধবার

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামী বুধবার। ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। তাতে সভাপতিত্ব করবেন সংসদনেতা তারেক রহমান। সোমবার (৯ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সরকারি দলের সব সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। ৩০০ আসনের এই সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন