সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাদের মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা জোরদার করার পর সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

তবে কী পরিস্থিতিতে ওই দুই সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর প্রেক্ষাপটে ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন