রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের শহরগুলোতে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রবিবার (৮ মার্চ) গোষ্ঠীটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেটের একাধিক হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি, এটি ইসরায়েলের লেবাননের বিভিন্ন শহর ও জনপদে, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহরসহ বহু এলাকায় চালানো বিমান হামলার জবাব হিসেবে করা হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে “উন্নত ক্ষেপণাস্ত্র” নিক্ষেপ করেছে। এর আগে গতকালও একই লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছিল গোষ্ঠীটি।

এর আগে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য, শহরটির উদ্দেশে আগেই দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন