গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে বিহান মন্ডল (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে কোটালীপাড়া উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু বিহান মন্ডল কোটালীপাড়া উপজেলার ফেরধরা গ্রামের নির্মল মণ্ডলের ছেলে।
নিহত শিশুর বাবা নির্মল মন্ডল বলেন, বাড়ির উঠানে খেলতে ছিলো বিহান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা ও পাড়াপ্রতিবেশী মিলে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কাছ মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

