বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাই শেষে দাখিল করা তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম। তিনি জানান, এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার।
এর আগে, গত ২ মার্চ মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন ছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয়।
এর আগে গত ২ মার্চ ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন। আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এমএনএস

